22 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / না’গঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও গণসংযোগ

না’গঞ্জ-৫ আসনে ধানের শীষের পক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও গণসংযোগ

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নগরীতে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

রবিবার ১লা ফেব্রুয়ারী বিকেল ৩ টায় নারায়ণগঞ্জ শহরে সদর থানা বিএনপির পক্ষে নির্বাচনী প্রচারনায় ধানের শীষের প্রার্থী এডভোকেট আবুল কালামের পক্ষে দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ প্রচারনায় গণ-জোয়ার সৃষ্টি করে।

এর আগে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারনায় সদর থানা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে নগরীর খানপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় জড়ো হতে শুরু করে।

পরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দরা নির্বাচনী গণসংযোগে অংশগ্রহন করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

এসময় উপস্থিত নেতৃবৃন্দরা ধানের শীষের পক্ষে স্লোগান দিতে থাকেন। গণসংযোগের মিছিলটি চাষাড়া চত্ত্বরে আসলে সাধারণ জনতা তাদের সাথে মিছিলে যোগদান করতে শুরু করে। দলীয় নেতাকর্মী ও সাধারণ জনতার অংশগ্রহনে মিছিলটি গণজোয়ারে পরিণত হয়।
এদিকে মিছিলে বিশৃঙ্খলা এড়াতে মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু গণসংযোগের সামনে থেকে নেতৃত্ব দেন।

এসময় আরও উপস্থিত ছিলো মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আনোয়ার হোসেন আনু, আলহাজ্ব মুহাম্মদ মনির হোসেন খান, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, হাজী ফারুক হোসেন, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, আয়শা সাত্তার, দিদার খন্দকার, মনির হোসেন, সুজন মাহমুদ, শাহ রিয়ার চৌধুরী ইমন, দুলাল হোসেন, মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব সাহেদ আহমেদ, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেন, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, সিনিয়র সহ-সভাপতি রানী, সাংগঠনিক সম্পাদক ডলি সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নির্বাচনী গণসংযোগটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নিতাইগঞ্জ মোড়ে গিয়ে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী এ্যাডভোকেট আবুল কালাম সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি পদপ্রার্থী মাকসুদ হোসেন’র ফুটবল প্রতীকের ব্যাপক প্রচারণা 

নিউজ ব্যাংক ২৪. নেট :  আমি নির্বাচনে অংশ নিয়েছি শুধুমাত্র আপনাদের সেবা এবং উন্নয়নের লক্ষে। অতীতে …