26 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / নারায়ণগঞ্জ-৪ আসন থেকে গিয়াসউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন সাইদুর রহমান 

নারায়ণগঞ্জ-৪ আসন থেকে গিয়াসউদ্দিনকে অবাঞ্ছিত ঘোষণা করলেন সাইদুর রহমান 

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি- জমিয়ত জোট মনোনীত নারায়ণগঞ্জ-৪ আসনে (খেজুর গাছ মার্কা) সংসদ সদস্য প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীর নির্বাচনী উঠান বৈঠকের সভাপতি বক্তব্যে নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্তব্য করেন, গতকাল শনিবার ৭ ফেব্রুয়ারী আলিরটেক-গোগনগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণাকালে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন বলেছেন, “মনির কাসেমীকে ফেল করাতে হবে, তাকে ভোট দেয়া যাবে না।” তাহলে আমার প্রশ্ন মনির কাসেমী কার মনোনীত প্রার্থী? মনির হোসেন কাসেমী কি ঐ সাবেক এমপির মনোনীত প্রার্থী? প্রকৃতপক্ষে মুফতি মনির হোসেন কাসেমী তারেক রহমানের প্রার্থী। আর দলের সিদ্ধান্ত অমান্য করে যে অন্য মার্কায় ভোট দিতে বলে, তারা আমাদের দলের কেউ না। তাদের কথায় কেউ ভোট দিবেন না।

রবিবার ৮ ফেব্রুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংপুর এলাকায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত উঠান বৈঠকের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইদুর রহমান আরও বলেন, মনির হোসেন কাসেমী যদি তারেক রহমানের মনোনীত প্রার্থী হয়ে থাকে তাহলে কোন আস্পর্ধায় তিনি বলেন যে মনির হোসেন কাসেমীকে ফেল করাতে হবে আমি নারায়ণগঞ্জ-৪ আসনের ৫ লক্ষ ভোটারের কাছে প্রশ্ন রাখলাম। উনি যে ভাষায় গতকাল বক্তব্য রেখেছেন তাতে মিথ্যা ও বানোয়াট কথায় ভরপুর। আপনারা মিথ্যা ও বানোয়াট কথায় কান দিবেন না।
তিনি আরও বলেন, গত ১৭ বছর নিজের টাকা খরচ করে রাজনীতি করেছি, কারও কাছে মাথা নত করার জন্য নয়। আমাদের নেতা তারেক রহমান বিমান বন্দরে নেমে একটি কথা বলেছেন, “আই হেব এ প্ল্যান” আমি একটি মানবিক রাস্ট্র গঠন করতে এসেছি। আমি আশ্বস্ত করতে চাই, এদেশে সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু, মাদক, ছিনতাই, অপহরণ চোরাকারবারি সহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে মনির হোসেন কাসেমী নেতৃত্বে আগামীদিনে নারায়ণগঞ্জ-৪ আসনে গণজাগরণ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, বিএনপির দয়ায় যিনি নির্বাচনের মাত্র ১৭ দিন পূর্বে নমিনেশন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন, তিনি তার দেয়া বক্তব্য যদি আগামী ১২ তারিখে পূর্বে প্রত্যাহার না করেন তাহলে নারায়ণগঞ্জ-৪ আসন থেকে অনতিবিলম্বে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। কোন অন্যায়ের কাছে মাথা নত করবো না। ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে রাজনীতি করবো না। উনাকে আমি দিককার জানাই। তারেক রহমানের কথায় যারা বিরোধী করে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

আরও পড়ুন...

তারেক রহমান চাচ্ছে মানবিক রাস্ট্র গঠন করতে- মুফতি মনির হোসেন কাসেমী 

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি- জমিয়ত …