নিউজ ব্যাংক ২৪. নেট : সনাতন ধর্মাবলম্বীদের সাথে নারায়ণগঞ্জ-৫ আসন (সদর-বন্দর) এর বিএনপির মনোনীত প্রার্থী এডভোকেট আবুল কালাম এর মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার ১লা ফেব্রুয়ারী সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়াস্থ বাংলাদেশ হোসিয়ারী সমিতি এসোসিয়েশন কমিউনিটি সেন্টারে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদ প্রার্থী, সাবেক তিন বারের নির্বাচিত এমপি এডভোকেট আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, আপনারা জানেন আমাদের নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমি রাজনীতি করি। তিনি সর্বদা সনাতনী ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষের বাড়ি-ঘর সম্পদ রক্ষায় কাজ করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন। অতীতে আমি সংসদ সদস্য থাকাকালীন সময়ে আপনারা দেখেছেন কোন সন্ত্রাসী- চাঁদাবাজ আপনাদের জানমালের ক্ষয়ক্ষতি করতে পারেনি। আপনাদের মূল্যবান ভোটে পুনরায় নির্বাচিত হলে নারায়ণগঞ্জ-৫ এর সকল সমস্যা দূর করে উন্নয়নের মাইলফলক হিসেবে গড়ে তোলা হবে।
বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক শংকর কুমার দে এর সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, আবুল কাউছার আশা, সদর থানা বিএনপি সভাপতি মো. মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নারায়ণগঞ্জ এর সাবেক ট্রাস্টি শ্রী পরিতোষ কান্তি সাহা, মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী সরোজ কুমার সাহা, বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার উপদেষ্টা শ্রী প্রবীর কুমার সাহা, বাংলাদেশ গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটি কার্যকরী সভাপতি শ্রী তাপস কর্মকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলা সভাপতি শ্রী প্রবীর কুমার দাস, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নারায়ণগঞ্জ জেলা আহবায়ক শ্রী গৌরাঙ্গ চন্দ্র সাহা।
newsbank24.net সত্যের পথে সবসময়