19 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / রাজনীতি / তারেক রহমান চাচ্ছে মানবিক রাস্ট্র গঠন করতে- মুফতি মনির হোসেন কাসেমী 

তারেক রহমান চাচ্ছে মানবিক রাস্ট্র গঠন করতে- মুফতি মনির হোসেন কাসেমী 

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি- জমিয়ত জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমী খেজুর গাছ মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক, গণসংযোগ ও মত বিনিময় করেন।
শুক্রবার ৩০ জানুয়ারি বিকেলে নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের উদ্যোগে সদর উপজেলার কাশীপুরের ঢালীবাড়ী সংলগ্ন খানকা মসজিদ রোড এলাকায় এ উঠান বৈঠক, গণসংযোগ ও মত বিনিময় করে।
গণসংযোগ শেষে উঠান বৈঠকে নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি- জমিয়ত জোট প্রার্থী মনির হোসেন কাসেমী বলেন, তারেক রহমান দেশে এসে যতটা বক্তব্য রেখেছে, তার মধ্যে অনেক বক্তব্য ছিলো আই হেভ এ প্লান। তিনি চাচ্ছেন মানবিক রাস্ট্র গঠন করতে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের ট্রাকে গিয়ে পিয়াজ মরিচ কিনতে হবে না। মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজন তা ফ্রিতে দেয়া হবে ফ্যামেলী কার্ডের মাধ্যমে। আর এই মহৎ কাজে অংশ গ্রহন করতে হলে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে।
সভায় সভাপতিত্ব করেন, আরিফুল ইসলাম টিটু ঢালী, কেন্দ্রীয় সদস্য,  বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ও ভাইস চেয়ারম্যান,  ঢাকা বিভাগীয় মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের নির্বাচন পরিচালনা কমিটি।
আরিফুর রহমান টিটু সভাপতির বক্তব্যে বলেন, আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানের সঙ্গে জোট প্রার্থীর অনেক আন্তরিকতা রয়েছে। আগামী দিনে মুফতি মনির হোসেন কাসেমী আমাদের এলাকার জন্য আর্শিবাদ সরুপ। আমরা যদি তারেক রহমানকে ভালোবেসে থাকি তাহলে অবশ্যই জোট প্রার্থী মনির হোসেন কাসেমীকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে জয়ী করবো।
তিনি আরও বলেন, আমরা মাদকমুক্ত সমাজ ব্যবস্থা চাই। বিএনপির হাত ধরে সুন্দর সমাজ গড়তে চাই। কাশিপুরে একটি জেনারেল হাসপাতাল দরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন,  কাশীপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল ইসলাম লাভলু, আরিফ মন্ডল, সাধারণ সম্পাদক, কাশীপুর ইউনিয়ন বিএনপি।
আরও উপস্থিত ছিলেন সৈকত হাসান ইকবাল, ফতুল্লা থানা যুবদল নেতা,মাসুদুর রহমান, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা শেখ মুছা আহম্মেদ, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা মুক্তার হোসেন মামুন, কামাল হোসেন, মো: টিটু, আল-আমিন, মো: রবিন খান, মো: সোহাগ, মোমিন, মো: রাজীব, মো: মনির, মো: কামিম, মো: সুমন, ফতুল্লা থানা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল নেতা।

আরও পড়ুন...

নেগেটিভ ব্রান্ড্রিয়ের এলাকা থেকে বের হয়ে শিক্ষা, সুস্থ সংস্কৃতি, নিরাপদ আবাসের শহর গড়ার প্রত্যয় ব্যক্ত- এনসিপির এড. আলআমিন

নিউজ ব্যাংক ২৪. নেট : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৪ আসনে দশ …