28 Magh 1432 বঙ্গাব্দ ০৯-১২-২০২২
Home / সংগঠন সংবাদ / নারীদের প্রতি অশালীন বক্তব্য প্রদান ও বিরুপ মন্তব্যের প্রতিবাদে এবং ইতি হত্যার দ্রুত বিচারের দাবীতে মহিলা পরিষদের বিবৃতি 

নারীদের প্রতি অশালীন বক্তব্য প্রদান ও বিরুপ মন্তব্যের প্রতিবাদে এবং ইতি হত্যার দ্রুত বিচারের দাবীতে মহিলা পরিষদের বিবৃতি 

নিউজ ব্যাংক ২৪. নেট : ইলেকট্রনিক্স মিডিয়া ও পত্রিকার মাধ্যমে জানা যায় যে, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে ধর্মভিত্তিক দলের কিছু কিছু প্রার্থী মাঠে ময়দানে নারীদের প্রতি চরম অশালীন, অগ্রহণযোগ্য বক্তব্য  প্রদান ও নারী অধিকার নিয়ে বিরুপ মন্তব্য করছেন। যা বর্বর ও অন্ধকার যুগে ফিরে যাওয়ার আলামত। দেশের অর্থনৈতিক উন্নয়নে নারীদের অবদান অপরিসীম। সেই নারীদের ঘরে ফিরিয়ে নিলে দেশ আরো পশ্চাৎমুখী হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, খেলাধুলা সকল ক্ষেত্রে বাংলার নারীদের অবদান অনস্বীকার্য। নারীকে নারী নয়, মানুষের মর্যাদায় দেখতে হবে। তাদের ঘরে ফেরানোর চেষ্টা দেশকে অন্ধকার যুগে ঠেলে দেয়া।
লক্ষ্য করা যাচ্ছে যে, এসব মন্তব্যের কারণে নারী নির্যাতনের পরিমাণও বেড়ে গেছে। এরকম পশ্চাৎপদ চিন্তা কোন রাজনৈতিক দলের হতে পারে না। তাহলে আধুনিক বিশ্বে বাংলাদেশ চরম বিপর্যয়ের মধ্যে পড়বে। বাংলাদেশ মহিলা পরিষদ, নারায়ণগঞ্জ জেলা এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে এবং নারী ও পুরুষ উভয়ে মানুষ হিসেবে তাদের সকল অধিকার ভোগ করবে, দেশ গঠনে কাজ করবে- এই দাবি জানায়। সেই সাথে নির্বাচন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
অন্যদিকে নারীর প্রতি অবমাননামূলক বক্তব্যের কারণে নারী নির্যাতনের হার বেড়ে গেছে। সারা দেশে এরকম অনেক ঘটনা ঘটেছে।
সম্প্রতি নারায়ণগঞ্জের আমলাপাড়ার পরী বিউটি পার্লারের মালিক ইতির লাশ টয়লেটের মধ্যে পাওয়া যায়। এ হত্যাকান্ড তার স্বামী আনোয়ার হোসেন সেন্টু ঘটিয়েছে বলে পুলিশ ধারণা করছেন। জেলা নেতৃবৃন্দ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন। তিনি সঠিক তদন্ত ও বিচারের আশ্বাস প্রদান করেন।
নারী অধিকার নিয়ে অগ্রহণযোগ্য বক্তব্য প্রদান নিষিদ্ধকরণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নারী হত্যা, ধর্ষণ, নির্যাতন বন্ধ ও সংঘটিত হত্যাকাণ্ডের দ্রুত দৃষ্টান্তমূলক বিচার দাবি করছেন নারায়ণগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ।

আরও পড়ুন...

নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত 

নিউজ ব্যাংক ২৪. নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতি (রেজিঃ নং- ঢাকা-৪৪২৫) এর …